মানুষ তার শিকড়ের সন্ধান জানার জন্য আজীবন অনুসন্ধান বা খোঁজ করে আসছে ইতিহাসের পাতায়, পাথরের ফলকে, প্যাপাইরাসের লিপিতে, মুদ্রার, ছাপাঙ্কিত তথ্যে, তাম্রলিপিতে, স্থাপত্যকলায়, ভাস্কর্যে, মৃৎপাত্রের গায়ে অঙ্কিত লিপি ও চিত্রশিল্পে। ঐতিহ্য ছাড়া কোন জাতি মহৎ হতে পারে না। বর্বর জাতিরও নিজস্ব ঐতিহ্য আছে যা অনেকের কাছে দুর্বোদ্ধ। সমুদ্রের অতল গহ্বরে ডুবুরী যেমন মণি-মুক্তা খোঁজ করে ঝিনুকের মধ্যে, মহাকাশে গবেষণা করে বৈজ্ঞানিক তথ্য জানার জন্য মানুষের অদম্য প্রচেষ্টা। আসলে মানুষের ঠিকানা কি? তা সঠিকভাবে কেও বলতে পারে না। মানুষ কি পূর্বে বানর প্রজাতির কোন জীব ছিল, না আল্লাহর ইচ্ছায় "এক বিন্দু রক্ত থেকে রক্ত মাংসের মানুষ সৃষ্টি হয়েছে।" ডারউইনের থিওরী কতটুকু গ্রহণযোগ্য।