আদর্শ ছাত্র তাে তারাই যারা অজানাকে জানার জন্য ছুটবে ঝড়ের। বেগে। ছাত্রজীবনের সকল ক্ষেত্রে সফলতার পাশাপাশি বাবা-মা,দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে,সকলকে তার আচার-আচরণ,ব্যবহার দ্বারা মুগ্ধ করবে। নিজের সংকীর্ণ মন মানসিকতা ও দুর্বলতাকে পরিহার করে মহান,উদার ও উদ্যমী হয়ে জীবনের সর্বক্ষেত্রে আদর্শ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে,এটাই আদর্শ ছাত্রের,শ্রেষ্ঠ গুণাবলী। তারা জাতির বিরহে সান্তনাদানকারী,ভবিষ্যতের ফসল,সকাল বেলার সূর্য,গভীর রাতের পূর্ণিমার চাঁদ। এরাই জাতির জলশূন্য নদীতে জোয়ার আনবে। এরা কৃষক নয়,বরং কৃষকের হাতের লাঙল। তারা রিক্সাচালক নয় কিন্তু নিজেরাই রিক্সা। এরা কামার নয়,বরং কামারের হাতের হাতুড়ি। জাতির এরকম একটি অংশের লােকদের গুণাবলী নিয়ে রচিত হয়েছে। ‘আদর্শ ছাত্রের গুণাবলী নীতি ও নৈতিকতা। একজন ছাত্রের যাবতীয় কর্মধারা ও বৈশিষ্ট্যের অন্যতম উপায় সম্বলিত এই গ্রন্থটি সকল ছাত্রের শীর্ষে আরােহণের সেরা হিসেবে বিবেচিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।