লিজি রহমান বহুমুখী প্রতিভার অধিকারিনী একজন নারী। এক সাথে অনেক কাজ সামলে আবার নিয়মিত লেখালেখিও করেন। তিনি লেখেন ভিন্ন মাত্রার বিষয়াদি নিয়ে। এবারের প্রকাশনা কৃষি নিয়ে। ‘আমেরিকায় বাঙালির চাষবাস’ এই শিরোনামে। বিদেশের বৈরি এবং বিশেষ আবহাওয়ায় নিজের কারিশমায় সাফল্যজনকভাবে ফলাচ্ছেন দেশ বিদেশী উদ্যানতাত্ত্বিক ফসলের জীবন্ত মিউজিয়াম । একেবারে নার্সারির চারা উত্তোলন থেকে শুরু করে ফল-ফসল তোলা খাওয়া সবই তিনি নিজস্ব স্টাইলে বিস্তারিত বর্ণনা করেছেন। বহুমাত্রিক লেখায় সমৃদ্ধ করেছেন। বইটি। লিজি রহমান তার বাগানে অহরহ গবেষণা করে নতুন নতুন উদ্ভাবনীতে মেতে উঠেন। এতে সেদেশের আবহাওয়ায় বেশি ফলন কিভাবে পাওয়া যায় তার উপর ও গ্রহণযোগ্য প্রেসক্রিপশন তিনি সুন্দরভাবে দিয়েছেন এই বইয়ের আকর্ষণীয় দিক হলো এর সহজ সরল বর্ণনা ও যে কোন পাঠককেই আকৃষ্ট করবে। একনিমিষে পড়ে যায় তার প্রতিটি লেখা। যারা বিদেশে অবস্থান করছেন। তাদের আঙিনা সাজাতে এ বইটি দাওয়াই গাইড হিসেবে কাজে লাগবে। আর বাংলাদেশীরা জানতে পারবেন তি আবহাওয়ার বৈরি আবহাওয়ার দেশ আমেরিকায় তা সময়কালীন পরিসরে মৌসুমে কিভাবে ভিন্ন বা রকমানি ফুল ফল শাকসবজির বাগান অনায়াসে করতে পারেন। তার হাতে কলমে বিস্তারিত বর্ণনা দিয়েছেন প্রাণবন্তভাবে।। লিজি রহমান যেহেতু অনেক আগে থেকেই লিখেন এজন্য তার লেখায় পরিপক্কতা তো আছেই,আছে মুন্সিয়ানা,যাতে পাঠক ধরে রাখার একটা সফল কৌশল প্রচেষ্টা সন্নিবেশিত হয়েছে। কৃষিবিদ ডক্টর মো. জাহাঙ্গীর আলম