ভূমিকাঃ আমাদের এই দেশটা স্বাধীন ছিল না। পাকিস্তানের একটা অংশ ছিল। নাম ছিল পূর্ব পাকিস্তান। স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। যুদ্ধ করে। এই যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে জয়ী হয়ে পূর্ব পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ। কিন্তু কীভাবে হলো এই বাংলাদেশটা। তারই ঘটনা রয়েছে 'বাংলাদেশ নামটি যেভাবে হলো' বইটিতে। গল্পটা সত্যিকারের। যুদ্ধে ছোট্ট মেয়ে পরী'র পরিবারের একটি ঘটনা। চমৎকার একটি গল্প। ছোট্টদের জন্য সহজ ও সাবলীল ভাষায় লিখেছে জান্নাতুন নাঈম প্রীতি। ছবি এঁকেছে জুনায়েদ আজীম চৌধুরী। বইটি শিশুদের যেমন ভালো লাগবে। ভালো লাগবে বড়দেরও।