‘বাংলাদেশ : নেত্বত্বের পরস্পরা ও উন্নয়ন’ ড. আতিউর রহমানের একটি অসামান্য গ্রন্থ। তার স্বনির্বাচিত কলাম নিয়ে সাজানো হয়েছে এই বইটি। শিরোনামই তার বিষয়সমূহের সরল বৈশিষ্ট্য তুলে ধরে। রচনাগুলোয় বাংলাদেশের সোসিও-পলিটিক্যাল গতির ধারাবাহিকতা এবং কখনো কখনো তার ব্যতিক্রম উত্থান পতন এতে ইকোনো-ফিলোসফিক মেধায় বিকশিত হয়েছে। বিশেষত রাজনৈতিক স্থিরতা এবং নেতৃত্বের পরস্পরার সুস্থ গতির ওপর যে অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে,সেই সত্যই এই রচনাগুলোর প্রধান প্রতিপাদ্য হয়ে উঠেছে।