"ধাধাকে ইংরেজিতে বলা হয় 'riddle'। অ্যাংলো-স্যাক্সন শব্দ 'readin' থেকে ইংরেজি 'riddle' এসছে। ইংরেজি 'riddle' শব্দের অর্থ 'to give advice' অর্থাৎ উপদেশ বা পরামর্শ দেওয়া। জার্মান ভাষায় ধাঁধাকে বলা হয় 'Rat (h) sel', গ্রিক ভাষায় 'ainigma', ল্যাটিনে 'aenigma' ফরাসিতে 'enigma'। সংস্কৃত ভাষায় ধাঁধার বিভিন্ন নাম যেমন- ব্রহ্মোদয়, প্রশ্ন অথবা প্রশ্নোত্তর কূট, প্রভালিকা (প্রহেলিকা), বিবাদ, গুঢ় হৃদয়ালিকা প্রভৃতি।
আবার ধাঁধা শব্দটি সংস্কৃত 'দ্বন্দ্ব' শব্দ থেকে সৃষ্টি হয়েছে বলেও অনেকের ধারণা। 'দ্বন্দ্ব' শব্দের অর্থ সন্দেহ; তাই সুস্পষ্টভাবে ধাঁধার অর্থ বুঝতে পারা যায় না বলে অথবা ধাঁধার সমাধান সম্পর্কে সন্দেহ থেকে যায় বলে ধাঁধার এই নাম হয়ে থাকবে বলে অনেকে মনে করেন। প্রাকৃত ভাষায় ধাঁধাকে বলা হয় পাহলী বাহহ আলি আ এবং পালিতে বলা হয় পঞহ। সাধু বাংলায় ধাঁধা প্রহেলিকা বা প্রহেলিনামে পরিচিত। আবার ধাঁধাকে 'হেঁয়ালিও' বলা হয়ে থাকে।