“বিচ্ছেদ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
দাম্পত্যগুলাে কখনাে কখনাে সামান্য ভুল বােঝাবুঝির কারণে ভাঙ্গতে শুরু করে। বিশেষ করে সন্তানদের কথা না ভেবেই রাগ বা ইগাের বশবর্তী হয়ে দু’জন মানুষের অপরিণত সিদ্ধান্তের ফলে অনেক সময় ভেঙ্গে যায় সংসার। এ রকম একটা ভাঙ্গা সংসারের ভিতরের মানুষগুলাের জীবনের টানা-পােড়েন, আবেগ-অনুভূতি, পাওয়া-নাপাওয়া নিয়েই ‘বিচ্ছেদ’ উপন্যাস। ইতিবাচক ভাবনা মানুষকে তার ভুল থেকে বেড়িয়ে এসে সুন্দরভাবে বাঁচতে সাহায্য করে। বিচ্ছেদ’ উপন্যাসে লেখক সে বিষয়টিকে তুলে আনার চেষ্টা করেছেন। তালাক এবং তালাক পরবর্তী পুনর্বিবাহের বিষয়ে একটি পরিষ্কার চিত্র তুলে ধরা হয়েছে এই উপন্যাসে।