রাজার ছেলে বিলু, সহিসপুত্র কালু আর দুবছর বয়সি দাঁতছাড়া হাতি গিলু একদিন রাজপুরী ফেলে বেরিয়ে পড়ে গল্প-বলিয়ে পলাতক জল্লাদের খোঁজে, ওদের সাথে রওনা দেয় রাজবন্দি বীরপুরুষ গুরুৎও। শুরু হয় ওদের দারুণ রোমাঞ্চকর এক অভিযান। এ-রাজ্য থেকে ও-রাজ্য, মায়াবন থেকে নীলগিরি, কতো না রাজপুরী আর বন-বাদাড় ঘুরে বেড়ায় আর কতো কতো অবাক-করা, মনে-ধরা জিনিসপত্তর দেখে বেড়ায় তার ইয়ত্তা নেই। সাথে বীরপুরুষ গুরুৎ আছে বলেই ওরা যে চলার পথের বিপদ-আপদগুলো সহজে উৎরে যায় তা কিন্তু নয়, বরঞ্চ সেসব কাটিয়ে ওরা শেষমেশ ঘরে ফিরতে পারবে কিনা...
সেটাই হয়ে দাঁড়ায় বিরাট এক প্রশ্ন।