‘ছােটদের বিজ্ঞানপিডিয়া’ মজার মজার তথ্য, রঙিন চিত্র, মজার মজার গল্প এবং বৈজ্ঞানিক পরীক্ষায় ঠাসা। এসব কিছুই তােমাকে ঘণ্টার পর ঘণ্টা আনন্দে ডুবিয়ে রাখবে। বইয়ের ভেতরের বিভিন্ন বৈজ্ঞানিক কলাকৌশলে বেশ কিছু কার্টুন চরিত্র বারবার ব্যবহৃত হয়েছে। আনা হয়েছে পৃথিবী বিখ্যাত বেশ কিছু গল্পের চরিত্রও।
আমাদের শরীর নিয়ে আমরা কতটুকু জানি। শরীরকে ভালাে রাখতে হলে প্রয়ােজন শরীর সম্পর্কে জানা। শরীর সম্পর্কে জানার জন্য চাই একটি উৎকৃষ্ট বই। তােমাদের তৃষ্ণা মেটাবে হাতে নেয়া এই বইটি।