মুখবন্ধ ফৌজদারী মামলা পরিচালনার ক্ষেত্রে দণ্ডবিধি ও ফৌজদারী কার্যবিধির গুরুত্ব অপরিসীম। দণ্ডবিধিতে অপরাধের পরিচয় ও শাস্তির বিধান দেওয়া হইয়াছে। ফৌজদারী কার্যবিধিতে কিভাবে আদালত পরিচালিত হইবে,কিভাবে মামলার এজাহার ,তদন্ত ,তল্লাশি করিত হইবে ইত্যাদি বিষয় বর্ণিত হইয়াছে। এজাহার ,তদন্ত,তল্লাশি ও গ্রেফতার সম্পর্কে নিয়ম কানুন ফৌজদারী কার্যবিধির এক বিরাট অংশ জুড়িয়া রহিয়াছে। এই সম্পর্কে একটি বিস্তারিত ও সুন্দর বইয়ের প্রয়োজনীয়তা সমাজে সমাজে অনুভূত হইয়া আসিতেছে। জনাব ছিদ্দিকুর রহমান মিয়ার এই ‘এজহার,তদন্ত,তল্লাশি ও গ্রেফতার’ বইখানি দীর্ঘদিনের অভাব পূরণ করিবে। জনাব রহমান বইখানিতে বিষয়গুলি বিভিন্ন দিক বিস্তারিত ভাবে আলোচনা করিয়া বাংলাদেশ,পাকিস্তান ও ভারতের উচ্চতর আদালতের সিদ্ধান্তসমূহ তুলিয়া ধরিয়াছেন। লেখক জনাব ছিদ্দিকুর রহমানের এই প্রচেষ্টা সার্থক হউক। বিচারকবৃন্দ,আইনজীবী,পুলিশ বাহিনীর কর্মকর্তা,আইনের ছাত্র,শিক্ষক তথা আইন পিপাসু সকল পাঠক-পাঠিকা এই পুস্তক হইতে উপকৃত হইবেন এই প্রত্যাশা করা যায়। আমি লেখককে তাঁহার নিষ্ঠা ও শ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জানা্ই এবং বইখানির বহুল প্রচার কামনা করি। আমিন উল্লাহ সচিব আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা।