বাংলা সাহিত্যের দিক পরিবর্তনকারী উত্তরাধুনিক ধারার একজন বিশিষ্ট লেখক আহাম্মেদ কবীর। তাঁর এ গল্পগ্রন্থ 'একাত্তর ও অন্য ভুবনের গল্প' তে জীবনের নতুন ব্যাখ্যা, মননশীলতা, মনন্তত্ত্ব মানবিক বৈকল্য, সামাজিক স্থূলতা, বিকশিত বৈষম্য আর অবক্ষয়ের বাত্যাপীড়িত অথচ অন্যরকম উল্লঙ্খনের গল্প বলেছেন। তাঁর দৃষ্টি, অন্তরের অন্তদৃষ্টিকে ভেদ করে পাশবিক বাস্তবতার অতীত-বর্তমানই নয় ভবিষ্যৎও চিহ্নিত, চিত্রিত ও শঙ্কিত হয়েও মানবিক কর্তব্যের মহাসত্যে যেন পরিস্ফুট হয়ে উঠেছে। তিনি তাঁর গল্পে গল্পে মানব জীবনের দশদিগন্তের বাত্ময় অবক্ষয়, উত্থান, উদ্ভট, অসীমতা, শূন্যতা আর নিহিলিস্ট ভারকল্প নিয়ে প্রশ্ন ও দ্বন্দ্ব দৃষ্টি করেছেন। একই সাথে তাঁর গল্পে উত্তরাধুনিক ও অস্তিত্ববাদী প্রাগ্রসর চিন্তা যেমন বিকাশ এবং বিকশিত ঠিক তেমনি জাদু-বাস্তবতার নিগূঢ় ক্রীড়াচক্রের জৈবিক স্খলন, বালখিল্য শুধুই কামজ-আকর্ষণে বৃত্তাবদ্ধ নয়- উথিত, মুক্ত, ফিনিক্স-পাখির মতো যেন অগ্নিনিরপেক্ষ।