পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা একটি বিরল ঘটনা। আর সেই ঘটনাই ঘটিয়েছেন এদেশের মানুষ। তাদের সেই রক্তদান বৃথা যায়নি। তাদের সে উষ্ণ ও তাজা রক্তের বিনিময়ে যে আন্দোলন সেদিন দানা বেঁধেছিল, সে আন্দোলনের নামে ভাষা আন্দোলন। আর এ ভাষা আন্দোলনের চুড়ান্ত রূপ পায় স্বাধিকার আন্দোলনে। যার ফলশ্রুতিতে অর্জিত হয় বাঙ্গালীর বাংলাদেশ। প্রতিষ্ঠিত হয় বাংলা ভাষাভাষি মানুষের প্রাণের স্বাদেশ ভূমি, প্রিয় স্বাধীন রাষ্ট্র। আমাদের মাতৃভাষা বাংলা বিশ্ব অঙ্গনে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত। একুশে ফেব্রুয়ারী আজ কেবল বাংলা ভাষা ভাষি মানুষের কাছে গর্বের বা অহংকারের দিন নয়। এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায়, আমরা জাতি হিসেবে গর্বিত।