প্রিয় HSC-2026 পরীক্ষার্থী,
HSC পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি। শেষ সময়ে এসে ভুল করে শত শত কলেজের টেস্ট পরীক্ষার হাজার হাজার প্রশ্নে নিজেকে হারিয়ে ফেলো না, কিংবা কোনো জাদুকরের সাজেশনে বিভ্রান্ত হয়ো না।
তোমাদের এই সময়ে এসে যেমন বইয়ের প্রতিটি টপিক পড়া সম্ভব নয়, ঠিক তেমনি অবান্তর সাজেশনের পাল্লায় পড়ে কোনো গুরুত্বপূর্ণ টপিক বাদ দেওয়ার মতো সুযোগও নেই। তাই এখন তোমার প্রয়োজন সময়ের মধ্যে Priority Based গোছানো প্রস্তুতি। এই উদ্দেশ্যকে সামনে রেখে The Royal Scientific Publications Ltd. প্রকাশ করেছে— HSC QPS — Quick Preparation Series
QPS সিরিজের English Paper-II বইটি যেভাবে সাজানো হয়েছে:
Analytical Grammar Part: অতিরিক্ত আলোচনা পরিহার করে Grammar-এর প্রতিটি Item-এর গুরুত্বপূর্ণ Rule-সমূহ উদাহরণসহ সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া বিগত বছরের বোর্ড প্রশ্ন ও সেরা কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে Practice অংশ সাজানো হয়েছে। এই অংশটি অনুশীলনের মাধ্যমে তুমি স্বল্প সময়ে পূর্ণাঙ্গ ও গোছানো প্রস্তুতি নিশ্চিত করতে পারবে।
Exclusive Writing Part: বিগত বছরের বোর্ড প্রশ্ন ও সেরা কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে পরীক্ষায় আসার উপযোগী Formal Letter/Email, Report, Paragraph ও Composition নিয়ে এই অংশটি সাজানো হয়েছে।
Vocabulary: Writing Part-এর প্রতিটি Topic-এর প্রয়োজনীয় Vocabulary দেওয়া হয়েছে।
তাই, তোমাদের HSC পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এটিই হবে সবচেয়ে নির্ভরযোগ্য বই।