এক তীব্র গরমের দিনে সূর্য তার তীব্র তাপ দিয়ে মক্কা নগরীকে উত্তপ্ত করছিল। মানুষ তাপের তীব্রতা নিয়ে বলাবলি করছিল। এ তীব্র গরমের দিনে ঠিক দুপুরে যখন উত্তপ্ত বালি পায়ের চামড়া ঝলসে দিচ্ছিল তখন রাসূল (সাঃ) খুব দ্রুততার সাথে হযরত আবু বকর (রাঃ) এর কাছে রওনা দিলেন। রাসূল (সাঃ) স্বাভাবিকভাবে সকাল বা সন্ধা ব্যতীত অন্য সময়ে আবু বকর (রাঃ)-এর কাছে যেতেন না। আল্লাহ হিজরতের অনুমতি দেওয়া পর্যন্ত এমনি চলছিল।
হযরত আবু বকর (রাঃ) দৃষ্টি যখন তাঁর প্রিয় বন্ধু রাসূল (সাঃ)-এর ওপর পড়ল, তিনি বুঝতে পারলেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজেই রাসূল (সাঃ) এই তীব্র গরমের ভেতরে তাঁর কাছে এসেছেন।
রাসূল (সাঃ) ঘরে প্রবেশ করলে হযরত আবু বকর (রাঃ) তাকে বসতে দিলেন। রাসূল (সাঃ) বসলেন, তখন আয়েশা ও হযরত আসমা (রাঃ) ব্যতীত হযরত আবু (রাঃ) কাছে কেউ ছিল না।
রাসূল (সাঃ) তাঁকে বললেন, তোমার কাছে যারা আছে তাদেরকে আমার থেকে দূরে নিয়ে যাও। তিনি বললেন, হে আল্লাহর রাসূল ! এরা আমার কন্যা আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, কি হয়েছে? রাসূল (সাঃ) বললেন, আল্লাহ তায়া’লা আমাকে মক্কা থেকে বের হওয়ার ও হিজরত করার অনুমতি দিয়েছেন। তিনি তখন অশ্রু ঝরা চোখে বললেন, সফর সঙ্গী ........ হে আল্লাহর রাসূল ! হিজরতে আপনার সফর সঙ্গী হতে চাই।
রাসূল (সাঃ) বললেন, হ্যা, সফর সঙ্গী, আবু বকর।