“গোয়েন্দা কাহিনিসমগ্র-৭”বইয়ের পেছনের কভারের লেখা: অচেনা গ্রহের কিশাের ‘এক… দুই… তিন! আর পারছি না। ভর্তা হয়ে গেছে যেন আমার শরীরটা…। জনির ওপর দৃষ্টি স্থির রাখার চেষ্টা করলাম। পারছি না। সব কিছুই ঘােলাটে দেখছি। আমাকে ছেড়ে দাও!’ বলতে চাইলাম,স্বর বের করতে পারলাম না গলা দিয়ে,মাদুরে ফেলে প্রচণ্ড শক্তিতে চেপে ধরেছে … সংঘাত এলাে শেড মেরন,জমাট বাঁধল রহস্য। বাজি ধরল লুনা লােপেজ,জন্ম নিল প্রেম। হাসল পল হারম্যান,হাত মেলাল বন্ধু। দেখা করল রিব ফারেল,তৈরি হলাে অস্বস্তি। শাসাল রড কলিন্স,সজাগ হলাে ঈর্ষা। পরিচয় দিল বিল কার্টিস,যষ্টি হলাে উত্তেজনা । জেগে উঠল পাহাড়,কেঁপে উঠল অন্তরাত্মা,বাধল সংঘাত,বইল রক্তস্রোত…ভয়ঙ্কর এক গােয়েন্দা গল্প… গানম্যান দ্রুত,নিঃশব্দ পায়ে হােটেলের পিছনের দরজায় এসে দাঁড়াল সে। চট করে ঢুকে পড়ল ভিতরে। নিরাপদেই এসে ঢুকল নিজের ঘরে। রাতের জন্য ভাড়া নিয়েছিল ঘরটা। না,তার জিনিসপত্র কেউ ছোয়নি। যেটা যেখানে যেভাবে রেখেছিল,সেভাবেই আছে। কোটটা তুলে নিয়ে জিনের সঙ্গে আটকানাে ব্যাগে ভরল। তলে নিল দেয়ালে ঠেস দিয়ে রাখা রাইফেল। ব্যাগসহ জিন কাঁধে তুলে নিয়ে রাইফেল হাতে বেরিয়ে এল ঘর থেকে। বেড়ালের মত নিঃশব্দে নেমে এল সিড়ি বেয়ে। পিছনের দরজা দিয়েই বেরিয়ে এসে নামল আবার গলিপথে । খুনের পাহাড় নিঃশব্দে খুনটা হয়ে গেল পাহাড়ের মাথায়। কেউ জানল না কোন পথে এল খুনী। একমাত্র পথ পাহাড়ের খাড়া দেয়াল,যেটা বেয়ে উঠে আসা মানুষের পক্ষে দুঃসাধ্য। তাহলে?…