বাইতুল্লাহর মুসাফির হওয়ার স্বপ্ন প্রতিটি মুমিনের হৃদয়ে লালিত সবচেয়ে আকুল আকাঙ্ক্ষা। কিন্তু বর্তমান ব্যস্ততা আর সঠিক পরিকল্পনার অভাবে অনেক সময়ই হজের মতো বড় ইবাদতের জন্য আলাদা করে ফিন্যান্সিয়াল ফান্ড গুছিয়ে ওঠা কঠিন হয়ে পড়ে।
আপনার সেই পবিত্র নিয়ত ও স্বপ্নকে আরও একধাপ সহজ করতে আমরা নিয়ে এসেছি 150,000 Tk Hajj Money Saving Box। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা আপনাকে আপনার অবচেতন মনে প্রতিদিন বা প্রতি সপ্তাহে অল্প অল্প করে টাকা জমিয়ে হজের জন্য একটি বড় ফান্ড তৈরি করতে মানসিকভাবে ও আধ্যাত্মিকভাবে মোটিভেট করবে।
নিজের বাবা-মা, জীবনসঙ্গী বা কোনো প্রিয়জনকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে দেখার স্বপ্ন হিসেবে এই ব্যংকটির উপহার অনেক অর্থবহ হয়ে উঠবে।
কগনিটিভ সাইকোলজিতে একটা টার্ম আছে—Zeigarnik Effect। এর মূল কথা হলো, মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ জিনিসের চেয়ে অসম্পূর্ণ বা অধরা জিনিসকে বেশি মনে রাখে এবং সেটাকে সম্পূর্ণ করার জন্য ভেতরে একটা তাড়না তৈরি হয়।
চার্টের মধ্যে যখন অল্প কিছু ঘর ফাঁকা থাকবে, তখন আপনার ব্রেইন ওটাকে একটা "অসম্পূর্ণ মিশন" হিসেবে দেখবে। ফলে দ্রুত ওই ফাঁকা ঘরগুলো কেটে ফেলার জন্য আপনি অপ্রয়োজনীয় খরচ কমিয়ে টাকা জমাতে বাধ্য হবেন।
সাধারণ ব্যাংকে টাকা রাখলে অলসতা চলে আসে কারণ প্রোগ্রেসটা চোখে দেখা যায় না। কিন্তু এখানে চার্টের ফাঁকা ঘরগুলো যখন আস্তে আস্তে কাটাকুটি চিহ্নে ভরে যেতে থাকে,
তখন আপনার অবচেতন মন স্পষ্ট দেখতে পায় যে—"আমি আমার লক্ষ্যের এত পার্সেন্ট পূরণ করে ফেলেছি।" এই ভিজুয়াল ফিডব্যাক মানুষের মধ্যে একটা 'Sense of Accomplishment' বা অর্জনের অনুভূতি তৈরি করে,
যা মাঝপথে হাল ছেড়ে দেওয়া থেকে বিরত রাখে।
সাধারণ ব্যাংকে কোনো নির্দিষ্ট হিসাব থাকে না, তাই টাকা জমানোর মোটিভেশনও আলগা হয়। কিন্তু এই বক্সে আপনার লক্ষ্য নির্দিষ্ট (১,৫০,০০০ টাকা)। প্রতিবার ঘর কাটার সময় আপনি জানেন যে আপনি জানেন ,
আপনি টাকা জমানোর ঠিক কতটা কাছে আছেন। সাইকোলজিতে SMART Goal (Specific, Measurable, Achievable, Relevant, Time-bound) অর্জনের যে থিওরি আছে, এই চার্টটি অবিকল সেই কাজটাই করে—আপনার লক্ষ্যকে পরিমাপযোগ্য (Measurable) বানিয়ে দেয়।