“দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের একমাত্র উপায় হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি । আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম হলো,আল্লাহ প্রদত্ত ও তার রাসূল (সা.) প্রদর্শিত বিধান মেনে নির্ভেজাল ঈমান এবং নেক আমল করা। কুরআন মাজীদে বর্ণিত চরিত্র হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। নবী-রাসূলগণ পৃথিবীর সকল মানুষকে সকল বিষয়েই সরাসরি = আল্লাহ্র দেয়া বিধান অনুযায়ী চরিত্র গঠন করতে উৎসাহ ও নির্দেশনা প্রদান করতেন । কুরআন মাজীদে মানুষের চারিত্রিক গুণাবলি সম্পর্কিত আয়াতগুলো একত্র করে পকেট সাইজে সংকলনের চেষ্টা করেছি । যাতে সকল মানুষ সব সময় পকেটে রেখে সুযোগমত জেনে বুঝে মুখস্থ করে ব্যবহারিক জীবনে প্রয়োগ করা যায়। কুরআন মাজীদের এ আয়াতগুলোর ইংরেজি ও বাংলা অনুবাদ প্রদান করা হয়েছে,যাতে মানুষের যোগ্যতা ও চাহিদামতো জেনে বুঝে আমল করতে পারে ।”