"স্বামী-স্ত্রীর দায়িত্ব-কর্তব্য ও মধুর মিলন" বইটি সম্পর্কে কিছু কথাঃ
পবিত্র কুরআনে বিয়ের নির্দেশনা | মানব জীবনের প্রয়ােজনীয় প্রায় সব বিষয়ই পবিত্র কুরআনে গুরুত্বের সাথে আলােচনা করা হয়েছে। বিয়ের প্রয়ােজনীয়তা, গুরুত্ব ও তপ্রসঙ্গের যাবতীয় নিয়মাবলী ইসলাম তথা কুরআন-হাদীসে এক বিশেষ স্থান লাভ করেছে। রাসূলুল্লাহ (সা:) বিয়েকে তার আদর্শ বলে আখ্যা দিয়েছেন। এথেকে বিমুখ ব্যক্তিকে তাঁর আদর্শচ্যুত বলে ঘােষণা করেছেন। কুরআন মাজীদে বিয়ের আলােচনায় যে সকল আয়াত বিধৃত হয়েছে, তন্মধ্যে উল্লেখযােগ্য কয়েকটি বিষয় আলোচিত হয়েছে এই বইটিতে।