বাংলা ভাষায় ইসলাম পরিচিতি বা ইসলাম বিষয়ক অনেক বই-পুস্তক থাকলেও ইসলামি বিশ্বকোষ ছাড়া ইসলামি পরিভাষা বিষয়ক সংক্ষিপ্ত আকারে লেখা বই-পুস্তক খুব একটা নজরে পড়ে না। ইসলামি শব্দকোষ সেই অভাব পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।
ইসলামি জীবন বিধান সম্পর্কিত মৌলিক পরিভাষাগুলো অত্র গ্রন্থে এমনভাবে সন্নিবেশিত হয়েছে যাতে একজন পাঠক খুব সহজেই একটি পরিভাষা সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। গ্রন্থটি সাধারণ শিক্ষার্থী ছাড়াও যেকোনো শ্রেণি-পেশার লোকজন খুব সহজে অধ্যয়ন করে উপকৃত হতে পারবেন। ইসলামি বিধিবিধান সম্পর্কিত মৌলিক বিষয়াবলি সম্পর্কিত জ্ঞানচর্চা ও গবেষণায় গ্রন্থটি অনবদ্য ভূমিকা রাখবে বলে আশা করি।