মহানবী (সাঃ)-এর ইন্তেকালের পর খেলাফায়ে রাশেদীনের ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করেছেন। হযরত আবু বকর (রাঃ) যাকাত অস্বিকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। হযরত ওমর (রাঃ) প্রায় অর্ধ প্রথিবীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। হযরত উসমান (রাঃ) জামেউল কুরআন হিসেবে পরিচিত। হযরত আলী (রাঃ) সিফ্ফীনের যুদ্ধে পরাজিত হলে খিলাফতের স্থলে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। হযরত ওমর বিন আব্দুল আজীজ (রাঃ) পুনরায় ইসলাশী খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন, তাই তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। এভাবে রাসূলুল্লআহ (সাঃ)-এর দেখানো পথ অনুসরণ করে খোলাফায়ে রাশেদীনগণ রাষ্ট্র পরিচালনা করেছেন। তাদের সুদীর্ঘ জীবনে রয়েছে নানা শিক্ষণীয় ঘটনা, যা আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। সুতরাং আজকের এ সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে খোলাফায়ে রাশেদীনের জীবনপদ্ধতি অনুসরণ করতে হবে। তাদের আদর্শ অনুসরণ করা আমাদের কর্তব্য ।
কেননা রাসূলুল্লাহ (সাঃ)-এর ইরশাদ করেন “তোমাদের উচিত আমার সুন্নাত অনুসরণ করা। এবং সুপথপ্রাপ্ত খলিফাদের সুন্নাত অনুসরণ করা।” (সুনানে ইবনে মাজাহ : ৪২)