“ক্রিমিনলজি” বইটির ভূমিকার অংশ থেকে নেয়া:অপরাধ কথাটার সাথে এদেশের উৎসুক পাঠকগণের পরিচয় থাকলেও অপরাধ বিজ্ঞান বিষয়ের উপর পূর্ণাঙ্গ বাংলা বইয়ের অভাবে এ সম্পর্কে বিস্তারিত জানার সুযােগ থেকে সবাই বঞ্চিত হচ্ছেন। ইংরেজি ভাষায় প্রকাশিত বই পড়ে বিষয়বস্তুর গভীরে প্রবেশ করা সকলের পক্ষে সম্ভবপর হয়ে উঠে না বলে ক্রিমিনলজির উপর বাংলা ভাষায় একখানি বইয়ের প্রয়ােজনীয়তা দীর্ঘদিন থেকে অনুভূত হচ্ছে। এই প্রয়ােজনীয়তা পূরণের তাগিদেই ‘ক্রিমিনলজি’ বইখানা আমি বাংলা ভাষী পাঠকদের খেদমতে পেশ করছি।