বাংলাদেশের পথিকৃৎ নিসর্গবিদ দ্বিজেন শর্মার প্রকৃতি-পরিবেশ বিষয়ক লেখার ভাঙার বেশ বড়।এই বইটি সাজানো হয়েছে এসব বিষয়ে তাঁর বাছাই করা সেরা ১২টি প্রবন্ধ দিয়ে। সেগুলোর মধ্যে যেমন উদ্ভিদ ও উদ্যানের পরিচয় ও স্বভাব-বৈশিষ্ট্য নিয়ে বৈজ্ঞানিক আলাপ রয়েছে, তেমনই রয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের বৈরী আচরণের ফলে পরিবেশ-বিপর্যয়ের মর্মান্তিক পরিণতি সম্পর্কে সতর্কতাবাণী। ভারতবর্ষে উদ্যানচর্চার আদি ইতিহাস থেকে শুরু করে হাল আমলের গাছ লাগানো আন্দোলনের নানা দিক নিয়েও রয়েছে অনেক চিন্তা-উদ্রেগকারী আলোচনা।