প্রিয় পাঠক, আমার আন্তরিক শুভেচ্ছা রইল। শুরুতেই জানাচ্ছি, আমার এই বই প্রকাশের কারণ- বর্তমান সময়ে আমি লক্ষ্য করি সবার জীবনে মানসিক শান্তির অভাব। মনে যদি শান্তি না থাকে, জীবনকে বৃথা মনে হয়। কখনো নিজেকেও অসহ্য লাগে। মানুষ মন থেকে হাসতে ভুলে যায়। মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষকে শান্তি নিয়ে বাঁচতে শেখাতে, আমার কাঁচা হাত দিয়ে একটু কলম চালানোর চেষ্টা করেছি। বইখানা পাঠের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, তবেই আমার চেষ্টা সার্থক হয়েছে বলে মনে করব। পরিশেষে বলব, আমার ভুলটুকু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার সুন্দর সুখময় জীবন কামনা করছি।