(হে নবী!) যারা আপনার হাতে বায়আত গ্রহণ করেন, তারা আল্লাহর হাতে বায়আত গ্রহণ করেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের অর্থই হচ্ছে আল্লাহ তাআলার অনুসরণ। এজন্যই বলা হয়েছে, যখন রাসূলের হাতে তারা বায়আত গ্রহণ করেন তখন তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল। হাদীস শরীফে বর্ণিত আছে, হযরত রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়আত গ্রহণ করতেন, তখন পুরুষদের হাত নিজের হাতে চেপে ধরে বায়আত নিতেন। কিন্তু গায়রে মুহাররম মহিলাদের হাতে হাত দিয়ে ধরা নাজায়েজ বিধায় হাত না ধরে পর্দার আড়াল থেকে কাপড় ধরিয়ে বায়আত করতেন।