এই বইতে যে এগারটি গল্প সংকলিত হয়েছে, এর সবগুলো গল্প মাসিক নবারুণ, শিশু ও সবুজ পাতা পত্রিকায় ছাপা হয়েছিল বিভিন্ন সময়। যতদূর খোঁজ রাখি, গল্পগুলো খুব জনপ্রিয় হয়েছিল শিশু-কিশোরদের কাছে। ওদের কাছে গল্পগুলো ভালো লেগেছিল জেনে বই আকারে প্রকাশের ইচ্ছা হয়। তাই বেছে বেছে আমার লেখা। শিশু-কিশোরদের ভালো লাগা গল্পগুলো একত্র করা হলো। 'ইনশাআল্লাহ' নামে গল্পটি এই বইয়ের অন্তর্ভূক্ত করা হলো। 'ইনশাআল্লাহ' একটি আলজিরিয় গল্প। আমার গভীর বিশ্বাস বইয়ের গল্পগুলো শিশু-কিশোরদের ভালো লাগবে। আর ভালো লাগলেই আমার আনন্দ।