বাংলা আমাদের প্রাণের ভাষা। আমাদের একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।অথচ এই বাংলা ভাষায় লিখতে আমরা অনেক সময় ভুল করি। আমরা যুক্তবর্ণ চিনি না, ভুল শব্দ লিখি, বানান ভুল করি, ঠিক জায়গায় বিরামচিহ্ন দিতে পারি না- এ রকম কত ভুল করি।
শিক্ষার্থীদের জন্য এই বইয়ে বাংলা ভাষার উৎস
থেকে শুরু করে, সহজ করে শুদ্ধ বাংলা ভাষা লেখার নানা নিয়ম-কানুন আলোচনা: করা: হয়েছে।