সমস্ত প্রশংসা মহান রব্বুল 'আলামীনের জন্য। যার অপার মেহেরবানীতে আমরা ইসলামের সুশীতল ছায়ায় স্থান পেয়েছি এবং লক্ষ- কোটি দুরূদ ও সালাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর উপর যাঁর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি।
এ জ্ঞান-বিজ্ঞানের যুগে ইসলামের পথে চলতে হলে জ্ঞানের কোন বিকল্প নেই। তাই আল্লাহ্র সন্তুষ্টি ও পারলৌকিক মুক্তি লাভের জন্য ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখেই দৈনন্দিন জীবনের প্রায় সকল বিষয়ের জরূরী মাসয়ালা- মাসায়েলকে সন্নিবেশিত করে এ ‘মোকছুদুল মোমেনিন' গ্রন্থখানা প্রণয়ন করা হয়েছে।