মোপালা ডট কম।
ফেসবুক স্ট্যাটাস। লেখালেখি। ছবি তোলা। ছবি প্রেরণ। বিভিন্ন প্রশ্নের অবতারণা। উত্তর প্রতিউত্তর। মডেম, ফেইসবুক, হোয়াট্সআপ, মেসেঞ্জার, ভাইবার, ই-মেইল, পেন-ড্রাইভ, স্ক্যান...এসব নিয়ে দুজন উন্মাদপ্রায়! এত প্রয়োজন যেন পৃথিবীর পৃথিবীরা। আর কিছুতেই নেই। কী যে এক অদ্ভুত নেশা। সৌমেন মোপালা দুজনের দুই মেরু। প্রেমের অন্য মেরুর দর্শনের কাছে দুই মেরু আর দুই থাকল না। কখনো থাকেনি থাকছেও না- মোপালার জন্যে থাকবে নাই-বা কেন?
আসলে প্রেমের মেরুই তো এমন। ডট কম ডট কম করে করে কীভাবে যে দুজন কোন অচিনপুর থেকে হৃদয়ের অতলে এসে হারিয়ে গেল ভাবতে গিয়ে দুজনই অবাক! মোপালা সৌমেনের অনেকদিনের এই যোগাযোগ অবশেষে গড়াল দেখাদেখিতে।