মাত্র বারো বছর বয়সে পালক-পিতাকে হত্যা করে বাড়ি ছেড়ে পালায় পিট। আশ্রয় নেয় সীমান্ত-অপরাধীদের একটি দলে। দলের সদস্যদের মধ্যে টন্টো চার্লির সঙ্গে ধীরে ধীরে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে পিটের।
কিন্তু দলের নেতা হেমিংওয়ে যখন ট্রেন ডাকাতির পরিকল্পনা করে, পিট তার বিরোধিতা করে। উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে গড়ায়; নিহত হয় হেমিংওয়ে ও ক্লেবোর্ন।
এরপর শুরু হয় পলাতক জীবনের দীর্ঘ যাত্রা—মরুভূমি, পাহাড়ি ট্রেইল, সীমান্তের ধুলোমাখা শহর আর দস্যুদের নির্মম জগত পেরোতে পেরোতে পিট হয়ে ওঠে কুখ্যাত টন্টো কিড। তার পেছনে ধাওয়া করে শেরিফ, সৈনিক, বাউন্টি হান্টার আর পুরোনো রক্তঋণ