বাংলাদেশে ইসলামী আন্দোলন ১৯৯৩ সালে যে পর্যায়ে পৌঁছেছে তাতে স্বাভাবিককারণেই ইসলামবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে মারমুখী হয়েউঠেছে। এ সংঘর্ষ বাড়ারই সম্ভাবনা। ইসলামের বিজয় পর্যন্ত হক ও বাতিলেরলড়াই চলতেই থাকবে। এটাই আল্লাহর বিধান। তাই ইসলামী আন্দোলনে যারাবলিষ্ঠ ভূমিকা পালন করবে তাদের উপর সন্ত্রাস ও জেল-যুলুম চলবেই। আমাদেরমধ্যে এ পর্যন্ত যারা জেলের অভিজ্ঞতা অর্জন করেছেন তারা আবার জেলে গেলেপূর্ব-অভিজ্ঞতার কারণে জেল জীবন থেকে যথেষ্ট ফায়দা হাসিল করতে পারবেন।যারা প্রথম বার জেলে যাবেন তাদের জন্য আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা পেশকরাই এ বইটির উদ্দেশ্য।