উচ্চারণ : আউযু বিল্লাহি মিনাশ শাইত্বোয়ানির রাজীম। অর্থ: বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। ফযীলতঃ তাআব্বুয কোরআনের আয়াত নয়। এটা ফেরেশতা জিব্রাঈল (আঃ) নবী করীম (সঃ)-কে শিক্ষা দিয়েছেন। একে তাআব্বুয বলে। দুনিয়ায় কোন ক্ষতিকর বিষয় থেকে পরিত্রাণ এবং কল্যাণ লাভ করতে হলে নিজেকে অক্ষম এবং আল্লাহকেই একমাত্র সক্ষম জানতে হবে। পবিত্র কুরআনের ১৪ পারায় সূরা নাহ- লের ৯৮ আয়াতে এরশাদ করা হয়েছে যে, যখন তুমি কুরআন পাঠ কর, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ কর। শয়তান এত শক্তিধর যে, আল্লাহ তায়ালার রহমত ব্যতীত তার রোষানল থেকে মানব সম্প্রদায়ের বেঁচে থাকা দুঃসাধ্য ও কষ্টকর। তাপস জগতের নক্ষত্র হযরত হাসান বসরী লিখেছেন, যে ব্যক্তি একমনে আল্লাহর কাছে শয়তানের প্রতারণা থেকে আশ্রয় প্রার্থনা করে, তিনি তার ও শয়তানের মধ্যে একশত পর্দার আবরণ ফেলে দেন।