‘অদম্য’... স্টোরিজ অফ ট্যালেন্টস। শ্রেষ্ঠত্ব এবং সফলতা এক দিনের কোন বিচ্ছিন্ন ঘটনা না। প্রতিদিনের তীক্ষ্ণ মাইন্ডসেট, নিরলস পরিশ্রম আর অপ্রতিরোধ্য দুঃসাহসিক অভিগমন আমাদেরকে চূড়ান্ত গন্তব্যস্থলে নিয়ে যায়। আমাদের চারপাশের এই স্বীকৃতি বিহীন ট্যালেন্ট আর তাদের প্রতিদিনের স্বতন্ত্র অবদান নিয়েই ষোলোটি গল্পে সাজানো হয়েছে অদম্য।
দুইজন লেখকের পেশাদারি অভিজ্ঞতার প্রতিচ্ছায়া এই ষোলোটি গল্প। প্রতিটি গল্প কাল্পনিক হলেও মূল উপজীব্য প্রতিদিনের সাধারণ জীবন থেকেই নেয়া। প্রয়োজন সাপেক্ষে গল্পগুলোতে রেফারেন্স সহ সম্পৃক্ত থিওরিগুলো জুড়ে দেয়া হয়েছে। আত্ম-উন্নয়ন এবং অনুপ্রেরণার পাথেয় হিসেবে এই বইটি আপনার জীবনে স্বীকৃত মাইলফলক হয়ে থাকবে।
চলুন তাহলে, এই যাত্রায় আপনাকে নিয়ে মানব সভ্যতায় প্রতিভার আকাশে ‘অদম্য’ নামক ধ্রুবতারা থেকে ঘুরে আসি।