সিনিয়র স্টেশন অফিসার আমজাদ যখন ছুটিতে, হঠাৎ ভেঙে পড়া একটি রেস্টুরেন্টে উদ্ধার অভিযান চলাকালে অগ্নিলা ও তার সহকর্মীরা তখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সি নিউজ সাংবাদিক রণর হাতে যখন অপ্রকাশিত হত্যাকাণ্ডের কিছু সূত্র, কেন তখনই রণ ও তার বন্ধুরা এমন বিপর্যয়ের মুখোমুখি? ফায়ারফাইটার তপু কি তার অতীতের আত্মগ্লানি থেকে বের হওয়ার পথ হিসেবে তাহলে মৃত্যুকেই মেনে নেবে? অগ্নিলা কি তবে পুনরাবৃত্তি করতে যাচ্ছে শেখরেরই পরিণতি?