এও এক রূপকথা। তবে রাজপুত্র রাজকন্যার নয়। পথে-ঘাটে যারা মার খায়। উঠতে বসতে কথায় কথায় হয় বড়দের নির্যাতনের শিকার, নিপীড়িত হওয়াই যাদের নিয়তি-সেই সব ছিন্নমূল পথকন্যা- পথপুত্রদের। এ রূপকথার রূপকে আমরা এখলাসউদ্দিন আহমদ-এর অনন্য সৃষ্টি তুনুর চোখ দিয়ে সেই বাস্তবের দগদগে জগতকে অবলোকন কবি, যেখানে বৈষমা আর হৃদয়হীন নিষ্ঠুরতার বলি এক একজন শিশু ভিতরে ভিতরে প্রতিবাদমুখর হয়ে উঠেছে.শেষে সবাই একজোট হয়ে বেরিয়ে এসেছে ঘরের বাইরে একটি মাত্র লক্ষ্য নিয়ে-রাজার মুখোমুখি হওয়া। যার অদৃশ্য সূতোর টানে ক্রীড়ানকরা চালাচ্ছে শোষনের স্টীমরোলার, খোদ তাকেই ধরতে হবে, নইলে কোনদিনই শিশুরা বড়দের নিষ্ঠুরতার হাত থেকে মুক্তি পারে না। চিড়িয়াখানায় চিনেবাদাম বেঁচতে গিয়ে যে শিশুটি মার খেল, তার দিকে ফিরেও তাকাল না কেউ।