একটি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংক্রান্ত কার্যাবলি মূলত ফিন্যান্স বা আর্থিক ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। মুনাফা অর্জনের জন্য পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধি এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণ অপরিহার্য। অতিরিক্ত মূল্যবৃদ্ধি করলে বিক্রয় কমে যেতে পারে, তাই সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি।
ফিন্যান্স বিভাগ অর্থসংগ্রহ, বিনিয়োগ, মুনাফা বণ্টন ও তারল্য নির্ধারণ করে। একজন আর্থিক ব্যবস্থাপককে বিনিয়োগ, ডিভিডেন্ড, ঝুঁকি ও রিটার্নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এই বইয়ে ব্যবসায়ের বিভিন্ন বিভাগ ও ফিন্যান্সের মৌলিক বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থী ও আগ্রহীদের জন্য সমানভাবে সহায়ক।
বইটিতে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, যেমন: ফিন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইত্যাদি সম্পর্কে সহজে আলোচনা করা হয়েছে। ফিন্যান্সের বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে আলোচনা করা হয়েছে, যা অনেক সময় ইংরেজি বই পড়ে সহজে অনুধাবন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। বইটি পড়ে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীগণ ছাড়াও ব্যবসায় শিক্ষার অন্যান্য বিষয়ের শিক্ষার্থীগণ, ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকগণ এবং ব্যবসায় ও ফিন্যান্স সম্পর্কে জানতে আগ্রহীগণ উপকৃত হবেন। বিবিএ এবং এমবিএ পর্যায়ে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীগণ সাধারণত যেসকল কোর্স সম্পন্ন করে থাকেন, সেই কোর্সগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বইটিতে আলোকপাত করা হয়েছে।