“অতঃপর ফিরে আসা” বইটিতে মূলত ,অতি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে পথ হারা মানুষগুলোর পথ ফিরে পাবার ভিন্নধর্মী অভিজ্ঞতার সব গল্প । বইটির মূল আকষর্ণ এখানেই । বইয়ের গল্পগুলোতে পথ হারিয়ে ফেলা মানুষগুলো, তাদের জীবনের কোনো এক পর্যায়ে এসে এমন একটি হোচট বা ধাক্কা খায়, যেন সেটি মহান রবের পক্ষ থেকে এক খণ্ড হেদায়েতের আলো হয়ে তাদেরকে জাহিলিয়াতের পথ থেকে সিরাতুল মুস্তাকিমের দিকে ফিরিয়ে আনে । মূলত এই বিষয়বস্তুকে সামনে রেখেই পুরো বইটি সাজানো হয়েছে । পুরো বই জুড়েই সবগুলো গল্প, পাঠককে ফিরে আসার এই মেসেজটি বার বার দিতে থাকে ।