শান্তা মারিয়ার লেখা শিশু কিশোরদের গল্পগুলো গতানুগতিক ধাঁচের নয়। তিনি গল্পের মধ্য দিয়ে শিশুদের কাছে কিছু শুভ-বার্তা পৌঁছে দেন। শিশু কিশোররা যেন পরিবেশ সম্পর্কে সচেতন হয়, পশুপাখি, গাছপালাকে ভালোবাসতে পারে সেই বার্তা পৌঁছে দেয়াই তার লেখার লক্ষ্য। ‘পাখিটা এলিয়েন ছিল’ বইয়ের গল্পগুলোর চরিত্ররা ঢাকার বাসিন্দা। ঢাকার আধুনিক জীবনে কম্পিউটার ও মোবাইল গেমসের জগতে বড় হওয়া শিশুদের আবেগ অনুভূতি ফুটে উঠেছে গল্পগুলোতে। শান্তা মারিয়ার ভাষা দারুণ গতিশীল। খুব সহজ ভাষায় তিনি গভীর অনুভবের গল্পগুলো লিখেছেন। এই বই সব বয়সের পাঠকেরই ভালো লাগবে।