“পিআর পদ্ধতির নির্বাচন: বাংলাদেশের প্রসঙ্গ”
নির্বাচন শুধু ভোটের প্রক্রিয়া নয়, এটি একটি জাতির গণতান্ত্রিক কাঠামোর মূলভিত্তি। “পিআর পদ্ধতির নির্বাচন: বাংলাদেশের প্রসঙ্গ” বইটিতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অধিকাংশ রাজনৈতিক দলের দাবি এবং প্রতিনিধিত্বের ন্যায্যতা বিশ্লেষণ করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতির প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়েছে।এই গ্রন্থে রয়েছে –
* বাংলাদেশের নির্বাচনী ইতিহাস* প্রচলিত নির্বাচন পদ্ধতি ও পিআর পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ* জাতীয় নির্বাচনে প্রচলিত পদ্ধতি ও পিআর পদ্ধতিতে প্রাপ্ত আসনের তুলনা* পিআর পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা* পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি ও বাস্তবতা* উন্নত ও উন্নয়নশীল দেশের উদাহরণ* গণতন্ত্রকে শক্তিশালী করার কৌশল ও সুপারিশগবেষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক এবং রাজনৈতিক বিশ্লেষকদের জন্য এটি হবে একটি দিকনির্দেশক বই।.কেন পড়বেন বইটি?* নতুন নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জানতে* পরিসংখ্যান ও বিশ্লেষণ-সমৃদ্ধ আলোচনা* বাংলাদেশে পিআর পদ্ধতির প্রয়োগ ও চ্যালেঞ্জের বাস্তব বিশ্লেষণ