প্রেসার কুকার তৈরি হয় অ্যালুমিনিয়াম ধাতুতে। এর ঢাকনার মাঝখানে নলের আকারে একটি ছিদ্র থাকে। তার উপরে একটি ভালব পিনের সঙ্গে যুক্ত থাকে, যার মাধ্যমে আভ্যন্তরীণ চাপ তীব্র শিসের আওয়াজের মত বাইরে বেরিয়ে আসে। এই প্রেসার কুকারে অল্পসময়ে রান্না সুস্বাদু ও পুষ্টিকর করতে হলে এর যত্ন ও ব্যবহারে হতে হবে একটু সাবধান। তবেই অনেকদিন সেটি ব্যবহার উপযোগী থাকবে। প্রেসার কুকার মানে উচ্চ চাপে রান্নার পাত্র। প্রেসার কুকারে রাখা পানিতে চাপ বৃদ্ধির ব্যবস্থা রয়েছে। আমরা জানি উচ্চ চাপে পানির স্ফুটনাংক বৃদ্ধি পায়। আর এই উচ্চ স্ফুটনাংকে পৌছাতে বেশি তাপের প্রয়োজন হয়। এই অতিরিক্ত তাপের কারণে প্রেসার কুকারে রান্নার উপাদানগুলো ভালভাবে সেদ্ধ হয়। এ জন্যই প্রেসার কুকারে রান্না ভাল হয়। প্রেসার কুকারে রান্নার বিষয়টি কঠিন কিছু নয়। তবে কিছু জিনিস মেনে চলতে হয়। কারণ, আমি আগেই বলেছি, প্রেসার কুকার মানে উচ্চচাপে রান্নার পাত্র। এখানে প্রেসার কুকারে রান্নার কিছু সতর্কতা বর্ণনা করা হয়েছে। রান্নার আগে এই বিষয়গুলো সম্পর্কে জেনে নিন। — রান্নার উপকরণ ওজন করে নেয়া উচিত। কারণ, প্রেসার কুকারের ধারণ ক্ষমতা লিটার হিসেবে ধরা হয়ে থাকে। এই হিসেবে ৫ লিটারের প্রেসার কুকারে সেই পরিমাণ খাদ্য উপকরণ দেয়া উচিত। ৫