পরিবেশকে জানতে হবে, চিনতে হবে বইয়ের লেখক অ্যামেরিটাস প্রফেসর কাজী জাকের হোসেন বাংলাদেশে ‘বন্যপ্রাণী’ চর্চার ক্ষেত্রে পথিকৃত হিসেবে পরিচিত। বিগত কয়েক দশক ধরে একই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ’ বিষয়ে অধ্যাপনা করেছেন। বস্তুত বাংলাদেশে আজকে যে পরিবেশতত্ত্ব পড়ানো হয়, তার মূল ভিত্তি তিনিই স্থাপন করেছেন এবং সেটি এখন আরো প্রসারিত এবং উন্নত হয়েছে।
বিশ্ববিদ্যালয় থেকে স্কুল পর্যন্ত পরিবেশের উপর শিক্ষাদান করা হলেও, বাংলায় এ ব্যাপারে উপযুক্ত বই প্রকাশিত না হওয়ায় ছাত্র-ছাত্রীদের অসুবিধা হচ্ছে। দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে প্রফেসর কাজী জাকের হোসেন পরিবেশের বিশেষ কিছু ইস্যুর ওপর এ বইটি লিখেছেন। ‘পরিবেশ’ বিষয়টি জটিল, তবে তিনি সহজ ও প্রাঞ্জল ভাষায় বইটি লেখার চেষ্টা করেছেন। আমরা আশাকরি বইটি ছাত্র-ছাত্রীদের কাজে লাগবে।