১৯৩০ খ্রিষ্টাব্দের ১১ই সেপ্টেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ মস্কোতে পৌঁছান। এ যাত্রায় কবির সঙ্গী ছিলেন হ্যার টিম্বার্স,কুমারী মার্গট আইনস্টাইন,শ্রীসৌমেন্দ্রনাথ ঠাকুর,শ্রীআরিয়াম উইলিয়াম (আর্যনায়কম্) ও শ্রীঅমিয় চক্রবর্তী। কবি ১১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর,১৫ দিন মস্কোতে থাকেন। কবি এই প্রথম এবং শেষবার-মাত্র একবারই-রাশিয়া ভ্রমণ করেন। অবশ্য এর আগে আরও দু’বার-১২৯৬ খ্রিষ্টাব্দে ভিয়েনায় থাকার সময়ে এবং ১৯২৯ খ্রিষ্টাব্দের মে মাসে জাপানে থাকার সময়ে-রাশিয়া থেকে তাঁর নিমন্ত্রণ আসে। কিন্তু দুবারই শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের পরামর্শে রাশিয়া ভ্রমণের ইচ্ছা পরিত্যাগ করতে হয়