রমাদ্বানুল মুবারক মুমিনের জীবনে আমলের বসন্তকাল। বইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো-এখানে রমাদ্বান কেন্দ্রিক এমন কিছু প্রচলিত 'রুসুমাত' বা কুসংস্কার নিয়ে আলোকপাত করা হয়েছে, যা শরিয়ত পরিপন্থী হওয়া সত্ত্বেও আমাদের সমাজে শেকড় গেড়ে বসেছে। দুর্ভাগ্যের বিষয় হলো, অধিকাংশ মানুষ এই ভুলগুলো সম্পর্কে যেমন উদাসীন, তেমনি এগুলো সংশোধনের উদ্যোগও খুব একটা দেখা যায় না। নবি করিম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাহর আলোকে সেই অবহেলিত ও বর্জনীয় বিষয়গুলোই লেখক এখানে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। বর্তমান সময়ের প্রেক্ষাপট বিবেচনা করে মূল লেখার সাথে প্রয়োজনীয় কিছু টীকা ও প্রাসঙ্গিক বিষয় সংযোজন করা হয়েছে। একজন মুমিন যেন রমাদ্বানের প্রকৃত মাহাত্ম্য অনুধাবন করে নিজের জীবনকে নেক আমলের রঙে রাঙাতে পারেন-এটাই আমাদের মূল লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।