জামশেদ মশেদ একজন প্রোগ্রামার। তার বয়স যখন ষোল সে অত্যন্ত কষ্টেসৃষ্টে সেকেণ্ডারী স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ করেছিল। ইংরেজী আর ফিজিক্সে আর একটু হলে ভরাডুবি হয়ে যেতো। দুই বছর পরে হায়ার সেকেণ্ডারী স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসে যাওয়ায় সে মোটামুটি পড়াশোনা করেছিল এবং হয়তো এমনিতেই পাশ করে যেতো। কিন্তু ব্যাপারটি নিশ্চিত করার জন্য ইংরেজি পরীক্ষায় দীর্ঘ রচনাটি নকল করতে গিয়ে পরীক্ষকের কাছে হাতেনাতে ধরা পড়ে গেল। সে যে কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে সেখানে উঁচু গলায় ছাত্র রাজনীতি করা হয়,