জলজ প্রকৃতি আর অফুরন্ত শ্যামল নিসর্গ আক্রান্ত জনপদের, লোকজ জীবনের এক স্পর্শকাতর তীব্র সংবেদনশীল লেখক রহীম শাহ। পক্ষীকুল কিংবা পতঙ্গ, উদ্ভিদ কিংবা বনবনানীর বিশালতা তার মগ্ন চৈতন্যে অবিরাম শিসের মতো বেজে যায়। উড্ডিয়মান পক্ষীর রঙিন পালক থেকে নির্ভুল পথের চিহ্ন খুঁজে পায় রহীম শাহ। সে যেন ধূসর নগরীর সীমানা ছাড়িয়ে অবিরাম যেতে চায় জসীম উদ্দীনের উড়ানীর চরে নয়তো বন্দে আলী মিয়ার বর্ণিত ময়নামতির চরে। যেখানে সে অনুসন্ধান করতে ইচ্ছুক গাঙশালিকের বাসা।