সিদ্ধান্ত নাটকে দেখা যায় এক তরুণ কমরেডের তাৎক্ষণিক আবেগের সঙ্গে কমিউনিস্ট পার্টির কৌশলগত বিপ্লবের দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাংঘর্ষিক হয়ে ওঠে।
শুধুমাত্র বিপ্লবকে সমুন্নত রাখতে এই তরুণ কমরেডকে মৃত্যুর মতো করুণ পরিণতি বরণ করতে হয়। অস্বাভাবিক এই মৃত্যু হত্যা নয়, আবার আত্মহত্যাও নয়, তাহলে কী অর্থ এই মৃত্যুর?
এই জটিল নৈতিক প্রশ্নের অবতারণা করে রাজনৈতিক নাটক সিদ্ধান্ত।