একদিন শেষ রাতে নদীতে মাছ ধরছিল দাদা ও নাতি মাছুয়া। চারদিক তখনো ফরসা হয়ে উঠেনি। পুকুর পাড়ের ঝোপ ঝাড়ে দু'একটি ঝোনাকীর টিম টিম আলো দেখা যাচ্ছে তখনো। ঠান্ডা হাওয়ায় শরীর মন দুই-ই যেন জুড়িয়ে যাচ্ছিল। আকাশের বুকে তখনো জেগে আছে প্রহরী তারাটা।
দাদার খুব মনোযোগ মাছ ধরার দিকে। আজ কদিন ধরে মাছ খাওয়ার খুব আকাল পড়েছে যেন। তাই আজ শেষ রাতের একটু আগেই নদীতে মাছ ধরতে এসেছে বুড়ো দাদা নাতি মাছুয়াকে নিয়ে। মাছ ধরতে এসে বার বার আকাশের দিকে চোখ যাচ্ছিল মাছুয়ার 8 দেখতে চাচ্ছিল যে প্রহরী তারাটা কতোক্ষণ পর্যন্ত তার পাহারাদারির কাছ করে। তাহলে বন্ধুদের অন্তত বলতে পারবে আসল খবরটা।