EASY GOING WITH VOCAB. LEARNING
শব্দার্থ হলো ভাষার প্রাণ এবং ভাষা শেখার মূল Eliment। এটি এতোটাই গুরুত্বপূর্ন যে প্রাথমিকভাবে শুধু কিছু শব্দার্থ শিখেই মনের ভাব প্রকাশ করা শুরু করা যায়। তারপর আস্তে আস্তে শব্দ ভান্ডার বৃদ্ধি করতে হয়।
তবে শব্দ ভান্ডার বৃদ্ধি করতে গিয়ে শব্দার্থ মুখস্থ করা যাবে না। কারণ মুখস্থ করলে ব্রেইনে চাপ পরে আর চাপ কমাতে ব্রেইন দ্রুত মুখস্থ শব্দার্থ ভুলার চেষ্ঠা করে। তার মানে মুখস্থ করলেই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর শেষে মুখস্থ করার কষ্ট আর ভুলে যাওয়ার দুঃখ হবে, এক সময় বলবে- নাহ্! আমার দ্বারা হবে না। এতো কষ্ট করে মুখস্থ করলাম আর ভুলে গেলাম! এভাবে ইংরেজি শেখার শুরুতেই ইংরেজি শেখার স্বপ্ন শেষ হয়ে যাবে। তখন কোন-ভাবে পরীক্ষা পাশের মতো করে ইংরেজি শিখে একাডেমিক অধ্যায় শেষ করবে। এভাবেই চলছে, চলবে।
কিন্তু সচেতন শিক্ষার্থীরা outside the box চিন্তা করে যে, ইংরেজি শুধু পরীক্ষা পাশের বিষয় নয় বরং ইংরেজি হচ্ছে জীবনের প্রয়োজনে। তাই পরীক্ষা পাশের সাথে সাথে ইংরেজি দক্ষতা অর্জনে সচেষ্ট হয়।
মুখস্থ না করে Contextual system-এ সহজভাবে শব্দার্থ শিখতে এই vocabulary বই। Contextual system-এ প্রতিটি শব্দার্থ ভিজিট করুন, পরিচিত হোন, কথাবার্তা বলুন।
ধীরে-ধীরে আপনার কথা বলার বন্ধু হয়ে উঠবে শব্দার্থ এবং বন্ধুর ভূমিকায় সারা জীবন পাশে থেকে এটি শুধু আপনার উপকারই করে যাবে। আপনার কাছ থেকে কিছুই নিবে না, শুধুই দিবে। একবার তাকে আপন করে নিন।
Vocabulary is the vital element for learning English, though it’s relay time consuming one.