আদি নাম ফ্রেডারিক উইলহেল্ম হার্শেল। জন্ম-জার্মানীর অন্তর্গত হ্যানোভার শহরে।
সঙ্গীতজ্ঞরূপে কাজ করলেও অবসর সময়ে হার্শেল গণিত ও জ্যোতিবিদ্যার চর্চা করতেন। ফারগুসন-এর 'অ্যাস্ট্রনমি' বইখানি পড়ে হঠাৎ একদিন হার্শেলের বাসনা হলো সৌরমণ্ডলকে চাক্ষুস দেখার। কিন্তু খালি চোখে তো ভালভাবে দেখা সম্ভব নয়। ভালভাবে দেখতে হলে দরকার দূরবীন যন্ত্রের। সে যন্ত্রের দাম তখন অনেক। অতো দাম দিয়ে দূরবীন যন্ত্র কেনার সঙ্গতি ছিল না তাঁর। তিনি তাই নিজেই দূরবীন তৈরি করার কাজে হাত দিলেন।