তাসাওউফ ও আত্মশুদ্ধি,মু’মিন জীবনের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। আত্মিক উন্নতি ছাড়া মু’মিন নিজেকে নফসের ধোঁকা থেকে,শয়তানের কবজা থেকে হেফাযত রাখতে পারে না। মু’মিনের আত্মিকউন্নতির এ মাধ্যমই হলো আত্মশুদ্ধি ও তাসাওউফ। নফসের বিরুদ্ধে লড়াই করে জিততে পারলেই একজন মানুষ মু’মিন হিসেবে নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবে,আল্লাহর পক্ষ থেকে মুক্তির আশা রাখতে পারবে। অন্যথায় শয়তান এবং নফসের আধিপত্য তাকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করবে। চিরসুখ থেকে বিমুখ করে দুর্দশাগ্রস্ত করবে। অন্তরের সেসব ব্যাধি এবং তার চিকিৎসা নিয়েই রচিতএ বইটি। শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি সাহেব দামাত বারকাতুহুম রচিত এ গ্রন্থটি মানুষের দিলের সেসব রোগ এবং ব্যাধি দূরের প্রক্রিয়া ও মাধ্যম জানাবে। গ্রন্থটি পাঠ মানস মনে শুদ্ধির ঝড় তুলুক এবং শয়তানের কুমন্ত্রণা,নফসের গোলামি থেকে হেফাযত করুক।