ভার্জিন সরিষার তেল
বাংলার ঐতিহ্যের সঙ্গে মিশে আছে সরিষার তেলের গন্ধ ও স্বাদ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই তেল ছিল আমাদের রান্না, যত্ন আর সুস্থতার অপরিহার্য অংশ। নির্বাচিত ভালো মানের দেশি সরিষা ও বিদেশি সরিষার দানার মিশ্রণে সেমি অটোমেটেড মেশিনে উৎপাদিত হয় ভার্জিন সরিষার তেল। আধুনিক পরিচ্ছন্ন প্রক্রিয়ায় নিষ্কাশিত এই তেলে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না এবং ফিল্টার করে তেল বতোলজাত করা হয়।
এই তেলে রয়েছে ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ভেতর ও বাইরে দু’দিকেই কাজ করে এবং ইউরিসিক এসিডের মাত্রা অনেক কম থাকায় বাতের রোগীদের জন্য এই তেল ব্যাবহার করা নিরাপদ। রান্নার স্বাদে যেমন আনে পার্থক্য, তেমনি ত্বক ও চুলের যত্নেও দেয় প্রাকৃতিক সুরক্ষা। তবে শতভাগ দেশি সরিষা থেকে এর ঘ্রান অ ঝাজ কিছুটা কম হয়।
বিশেষত্ব:
ইউরিসিক এসিডের মাত্রা অনেক কম থাকে
কোনো রাসায়নিক, ব্লিচিং বা সংরক্ষণ উপাদান নেই
মান নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যসম্মত উৎপাদন প্রক্রিয়া
স্বাস্থ্য উপকারিতা:
ত্বককে ময়েশ্চারাইজ করে, বলিরেখা ও শুষ্কতা কমায়
চুলের গোড়া মজবুত করে, খুশকি ও রুক্ষতা দূর করে
ঠান্ডা, কাশি ও শরীর ব্যথায় ঘরোয়া যত্নে কার্যকর